গুলশানে ব্যবসায়ীদের দ্বন্দ্বে গোলাগুলি
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
গুলশান-১ গ্লোরিয়া জিন্স কফিসপ বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে তর্কাতর্কিকে কেন্দ্র করে এই গোলাগুলি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে গুলশান বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, ‘বিকেলে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টে গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি শোনার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকেই আটক করে আমাদের হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নামপরিচয় যাচাই করা হচ্ছে।’
গুলশান বিভাগের এডিসি মাসুদুর রহমান মনিরও বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটেছে। এতে গ্লোরিয়া জিন্স কফি হাউসের এক গ্রাহকসহ দুইজন আহত হয়েছেন। দুজনেই গুলিবিদ্ধ হয়েছেন।’
ইউডি/এ

