এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়: রুমিন ফারহানা

এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়: রুমিন ফারহানা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৪৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমরা অনেক কিছু হারিয়েছি। আমাদের হারানোর আর কিছু নেই। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আগামী নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। যেকোনো অবৈধ নির্বাচন আমরা জান-মাল দিয়ে রক্ষা করবো।’

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল রাজমনিতে উপজেলা বিএনপি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের পক্ষে দেশের এক পার্সেন্ট জনগণের সমর্থনও নেই। কিন্তু বিএনপির পাশে আছে দেশের ১৬ কোটি মানুষ।’

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কেউ কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে এসময় তিনি হুঁশিয়ারি দেন।

তিনি দাবি করেন, বিএনপির হয়ে সংসদ থেকে পদত্যাগ করা উকিল আব্দুস সাত্তারকে সরকার কৌশলে বিজয়ী করাতে চাচ্ছে। সেই আসনে সরকার দলীয় কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থাকা তিন আওয়ামী লীগ নেতার প্রার্থিতা সরকার প্রত্যাহার করিয়েছে বলেও দাবি করেন তিনি।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান সিরাজের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পা কামাল হোসেন জয়, উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির মুন্সি, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading