ক্রেতা সংকটে ১৫৬ কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ক্রেতাশূন্য রয়েছে শতাধিকেরও বেশি কোম্পানি। ব্যাংক, বস্ত্র, ওষুধ খাতের মতো বড় কোম্পানিগুলোর বেশিরভাগ কোম্পানিতে ক্রেতা নেই। সোমবার (১৬ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ১৫৬ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে পড়ে।
ডিএসই সূত্রে জানা গেছে এসব তথ্য।
সূত্র জানায়, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৮টি প্রতিষ্ঠান ক্রেতা হারিয়েছে। বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ২০টির এবং প্রকৌশল খাতের ১৯টি কোম্পনি ছিল ক্রেতাশূন্য।
এছাড়া ক্রেতা হারিয়েছে ওষুধ খাতের ১৮টি, জ্বালানি খাতের ১৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৪টি, আর্থিক খাতের ১৩টি, খাদ্য খাতের ছয়টি, বীমা খাতের চারটি, সিরামিক, বিবিধ ও টেলিকমিউনিকেশন খাতের তিনটি, সিমেন্ট, কাগজ ও ট্যানারি খাতের দুটি এবং ভ্রমণ, সেবা খাতের একটি কোম্পানি।
ইউডি/এ

