মারা গেলেন আমেরিকার রক কিংবদন্তি ডেভিড ক্রসবি

মারা গেলেন আমেরিকার রক কিংবদন্তি ডেভিড ক্রসবি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৪৫

পরপারের পাড়ি জমালেন আমেরিকার ফোক-রক স্টার ডেভিড ক্রসবি। ৮১ বছর বয়সে অনন্তলোকে পাড়ি দেন এই সঙ্গীত তারকা। পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ষাটের দশকে তিনি দুটি বড় ব্যান্ড দ্য বার্ডস অ্যান্ড ক্রসবি ও স্টিলস অ্যান্ড ন্যাশের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার গিটার ও সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছে রকপ্রেমীরা।

জীবদ্দশায় তিনি বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।

তার মৃত্যুতে শোক নেমেছে আমেরিকার সঙ্গীত দুনিয়ায়। তার সাবেক সহকর্মী গ্রাহাম ন্যাশ বলেছেন, ‘দুঃখের সমুদ্রে ভাসছি।’

ক্রসবি ১৯৪১ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি অস্কারজয়ী হলিউড সিনেমাটোগ্রাফার ফ্লয়েড ক্রসবির সন্তান। ক্রসবি ১৯৬৪ সালে প্রথমবারের মতো সঙ্গীত জগতে পা রাখেন।

সূত্র: বিবিসি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading