শীতে গুড়ের পায়েস তৈরি

শীতে গুড়ের পায়েস তৈরি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪০

শীতের দিনে গুড়ের পায়েস খাবেন না তাই কি হয়! তবে অনেকে সঠিক রেসিপি জানা না থাকার কারণে পায়েস রাঁধতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রেই গুড়ের পায়েস তৈরির সময় দুধ মেশালে দুধের ছানা কেটে যায়। কিন্তু সঠিক রেসিপি জানা থাকলে এই সমস্যায় পড়তে হবে না। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে
পোলাওয়ের চাল- আধা কাপ, খেজুরের গুড়- ৪০০ গ্রাম, দুধ- ১ লিটার, নারিকেল কোরানো- ১ কাপ, পানি- পরিমাণমতো, তেজপাতা- ২টি, কিশমিশ- ১ টেবিল চামচ, দারুচিনি- ২ টুকরা, বাদাম কুচি- ১ টেবিল চামচ, লবণ- সামান্য।

যেভাবে তৈরি করবেন
চাল ভিজিয়ে রাখুন আধা ঘণ্টার মতো। এরপর ধুয়ে তার সঙ্গে তিন কাপ পানি, তেজপাতা, দারুচিনি ও সামান্য লবণ দিয়ে মৃদু আঁচে ভালো করে সেদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। ঘন হয়ে অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন। অন্য একটি পাত্রে এক কাপ পানির সঙ্গে গুড় মিশিয়ে জ্বাল দিয়ে ঠান্ডা হতে রেখে দিন। চাল সেদ্ধ হলে তাতে জ্বাল দিয়ে রাখা গুড়, নারিকেল ও দুধ মেশান। অল্প আঁচে কিছুক্ষণ জ্বাল দিন। ঠান্ডা হলে নামিয়ে কিশমিশ ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading