বিএনপি নেতাদের-ই পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের-ই পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে ব্যর্থ বিএনপি নেতাদের-ই পদত্যাগ করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের ১৬তম সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির কবে সম্মেলন হয়েছে ফখরুল সাহেবের কী মনে আছে? তারা আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যথ। কাজেই বিএনপি নেতাদের টপ টু বটম অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। সেটা সময়ের ব্যাপার কী-না আমরা দেখতে চাই।’

তিনি বলেন, ‘তারা নিজের ঘরে গণতন্ত্রের চর্চা করে না, আওয়ামী লীগে প্রতি তিন বছর পরপর সম্মেলন হয়, প্রত্যেক মাসে আমাদের সম্পাদকমন্ডলির মিটিং হয়। প্রত্যেক ছয় মাসে আমাদের জেলাগুলোকে নিয়ে বর্ধিত সভা হয়। এক বছরে আমাদের জাতীয় কমিটির সভা হয়।

‘আমি পিটার হাসকে (আমেরিকার রাষ্ট্রদূত) অনুরোধ করব, আপনারা ডেমোক্রেসির কথার বলতে এলে যারা ডেমোক্রেসিকে ধ্বংস করে দিচ্ছে বিএনপিকে জিজ্ঞেস করুন- তাদের ঘরে ডেমোক্রেসি নেই কেন? সেটা আগে জিজ্ঞেস করুন। কেন তারা সম্মেলন করেন না। কয় বছর আগে সম্মেলন করেছে।’

তিনি বলেন, ‘৬৯ গণঅভ্যুত্থান, আর ৯০ আন্দোলন বলা যায়। সবস্তরের জনগণের অংশগ্রহণ ছিল ৬৯ সালের গণ-অভ্যুত্থানে। তারা তো কোনো অভ্যুত্থানের স্বপ্ন দেখেনি। এখনো তারা তাদের পার্টির লোকজনের বাইরে সাধারণ কাউকে আনতে পারিনি।’

ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরে সড়ক পরিবহন সংশ্লিষ্ট প্রকল্পের করণীয় বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীকে সভাপতি করে সড়ক পরিবহন, ঢাকা দক্ষিণ, উত্তর সিটি কর্পোরেশন, রাজউক, পানি উন্নয়ন বোর্ড, নৌপরিবহন মন্ত্রণালয়, ডিএমপি কমিশনার ও ডিটিসিএ সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এটা মূলত সমন্বয়ের জন্য। বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। আমাকে প্রপোজাল দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা এই কমিটি করেছি। কমিটি করেছি আরও ভালো ভাবে সমন্বয় করার জন্য।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ির দেখে থাকি। বর্ষা মৌসুম শুরুর পূর্বে নির্মাণ কাজ শেষ করতে হবে। রাস্তা কাটাছিড়া করতে হলে সিটি কর্পোরেশনকে অবহিত করতে হবে। যার যে প্রকল্প আছে সেটাও সিটি কর্পোরেশনকে জানাতে হবে। ইটের পরিবর্তে ব্লক ব্যবহারে লক্ষ্যে নিদের্শনা দিতে ব্যবস্থাগ্রহণ করা হবে। ব্লক পরিবেশবান্ধব সে কারণে এই ব্যবস্থাটা জরুরি হয়ে পড়েছে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চারটি বাস টার্মিনাল নির্মাণের উদ্যাগ গ্রহণ করা হয়েছে। নিমতলী বস্তির জায়গা হস্তান্তরের বিষয়টি সাব কমিটির আলোচ্যসূচির মধ্যে থাকবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading