২৯ জানুয়ারি অ্যাসোসিয়েটেড অক্সিজেনের বোর্ড সভা
উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০
বোর্ড সভার সময়সূচি ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
আগামী ২৯ জানুয়ারি, বিকেল সাড়ে ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৪১ পয়সা।
ইউডি/এ

