আমির খানের বাড়িতে সালমান

আমির খানের বাড়িতে সালমান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

বলিউড অভিনেতা সালমান খান ও আমির খান। তাদের ঠান্ডা লড়াই অনেক দিন ধরেই চলে আসছে। দীর্ঘ দিন ধরে একে অপরকে এড়িয়ে চলতে দেখা গেছে তাদের। এবার ঘুচে গেল পুরোনো সেই দূরত্ব! সাত বছর পর আমির খানের বাড়িতে ঢুকতে দেখা গেলো সালমান খানকে। খবর এনডিটিভির।

সালমান খানের বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, গাড়ির সামনের সিটে বসে আছেন সালমান। তার পরনে কালো রঙের টি-শার্ট, কানে রুপালি দুল। মুম্বাইয়ে আমিরের বাড়িতে পৌঁছলে পাপরাজ্জিদের ক্যামেরাবন্দি হন সালমান।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে আমির খানের বাড়িতে গিয়েছিলেন সালমান খান। এসময় মহেশ ভাটকেও সেখানে দেখা যায়। মূলত, আমির একটি পার্টির আয়োজন করেছিলেন। আর তাতে যোগ দিতে হাজির হয়েছিলেন সালমান খান।

বলিউডে পা রাখার আগে থেকেই আমির ও সালমানের সখ্যতা। একসঙ্গে সিনেমায়ও অভিনয় করেছেন তারা। তবে গুঞ্জন শোনা যায়, ২০১৬ সালে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়।

কারণ সালমান অভিনীত ‘সুলতান’ মুক্তির বছরই মুক্তি পায় ‘দঙ্গল’। আর দুটো সিনেমাই কুস্তি নিয়ে তৈরি হয়। আর এটা নিয়েই নাকি অসন্তুষ্ট হয়েছিলেন সালমান। যদিও এই গুঞ্জন সত্যি নয় বলে জানিয়েছিলেন সালমান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading