হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪৫

ইন্ডিয়ার ঝাড়খণ্ডে মাঝরাতে হাসপাতালে আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন চিকিৎসক বলে জানা গেছে। ঝাড়খণ্ডের রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধনবাদের ব্যাংক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে উদ্ধারকাজ চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী রয়েছেন। এ ছাড়া সোহান খানারি নামে আরও একজনের দেহ চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতিসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডে তাদের একটি পোষা কুকুরও পুড়ে মারা গেছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ জানাচ্ছে, বাড়ির একটি অংশে হাসপাতাল করেছিলেন ওই চিকিৎসক দম্পতি। শুক্রবার রাতে হঠাৎই ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

ধনবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘হাসপাতালের মালিক, তার স্ত্রীসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই কাণ্ড। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সেটা জানতে তদন্ত চলছে।’

পুলিশ জানিয়েছে, চারজনের দেহ চিহ্নিত হয়েছে। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading