সাপ্তাহিক লেনদেনে সেরা জেনেক্স ইনফোসিস

উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি দুই কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৩৪৩টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৯৯ লাখ ২৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৬৬ লাখ টাকা।

আমরা নেটওয়ার্কস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির এক কোটি ৮৬ লাখ আট হাজার ৪৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৮ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস, সী পার্ল বীচ, ইস্টার্ণ হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স,জেমিনি সী সী ফুড, ইউনিক হোটেল ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading