পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪১

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪১

উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

প্রদেশটির লাসবেলা এলাকায় রোববার (২৯ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

লাসবেলার সহকারী কমিশনার হামজা আনজুম জানান, মোট ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচির উদ্দেশে যাচ্ছিল। বাসটি লাসবেলা এলাকায় বাঁক নেওয়ার সময় দ্রুতগতির কারণে একটি ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে পাশের গিরিখাতে পড়ে যায়। এরপর বাসটিতে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading