আওয়ামী লীগ কখনো পালায় না : শেখ হাসিনা

আওয়ামী লীগ কখনো পালায় না : শেখ হাসিনা
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫

আওয়ামী লীগ কখনো পালায় না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জানুয়ারি) রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক জনসমাবেশে এমনটা বলেন তিনি।

তিনি বলেছেন, ‘বিএনপি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। কাকে নিয়ে?’

এসময় তারেক রহমান ও খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা ও তারেক টাকা পাচার করেছেন, তারা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। তাদের নিয়ে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে।’

এসময় সরকারপ্রধান বলেন, ‘বিএনপি নেতারা বলেন—আওয়ামী লীগ নাকি পালানোর জায়গা পাবে না।’

এমন কথার উত্তরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো পালায় না। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করে, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন।’

এসময় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

তিনি জনসমাবেশে আগতদের উদ্দেশে বলেন, ‘এসব আপনাদের উপহার হিসেবে দেওয়া হলো।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করি। আপনারা বিএনপি-জামায়াত শাসনের কথা চিন্তা করুন। সে সময় তারা নিয়মিত জনগণের ওপর অত্যাচার করত।’

এসময় তিনি বলেন, ‘নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading