দলের চেয়ারম্যানকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন সুনাক
উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৮:০০
কর সংক্রান্ত গুরুতর অভিযোগে ক্ষমতাসীন কনজারভেটি পার্টির চেয়ারম্যান ও দফতর বিহীন মন্ত্রী নাদিম জাহাবীকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
গত বছর ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার সময় সংক্ষিপ্ত সময়ের জন্য অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। সে সময় আয়কর না দেওয়ায় জরিমানা গুনতে হয়েছে তাকে। খবর বিবিসির।
চ্যান্সেলর থাকা অবস্থায় এইচএমআরসির কাছে জরিমানা দিয়েছিলেন জাহাবী। কর সংক্রান্ত বিষয়টি কীভাবে সমাধান করেছিলেন, তা ব্যাখ্যা করার জন্য কঠোর চাপে ছিলেন তিনি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
স্বাধীন তদন্ত শেষ হওয়ার পর বরখাস্ত কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান জাহাবিকে এক চিঠিতে সুনাক লিখেছেন, তিনি স্পষ্টভাবে মন্ত্রীত্বের কোড গুরুতর লঙ্ঘন করেছেন এবং তাকে সরকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ইউডি/এ

