বিএনপির কোমড় ভেঙে গেছে: হাছান মাহমুদ

বিএনপির কোমড় ভেঙে গেছে: হাছান মাহমুদ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

‘সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে বিএনপি কোমড় ভেঙে গেছে। তাই তারা এখন হাটার কর্মসূচি দিয়েছে’- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপনির্বাচনে ভোটার উপস্থিত কম থাকা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী এক বছর পড়েই জাতীয় নির্বাচন সেটাও ভোটার উপস্থিত কম হবার কারণ।’

‘ব্রাক্ষণবাড়িয়ায় আব্দুস সাত্তারকে বিএনপি ধরে রাখতে পারেনি সেটা তাদের ব্যর্থতা। গতকালের (বুধবার) নির্বাচন ইন্ডিয়া উপমহাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো আর সুষ্ঠু হয়েছে’, বলেন হাসান মাহমুদ।

তিনি বলেন,‘ বিএনপি গণতন্ত্রের পথেই হাটবে এটাই প্রত্যাশা। আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখছে না বলেই তারা মানুষকে নির্বাচন বিমুখ করছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading