সূচকের পতনে লেনদেন বেড়েছে অর্ধশত কোটি টাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে অর্ধশত কোটিরও বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮৬ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ৪ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে ২২২৬ ও ১৩৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭৫২ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৮৭ কোটি ১২ লাখ ২২ হাজার টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৪৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৩ কোম্পানির। দরপতন হয়েছে ১৩৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading