তুরস্কে সহায়তার ঘোষণা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের

তুরস্কে সহায়তার ঘোষণা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

একের পর শক্তিশালী ভূমিকম্পে বিপাকে পড়া তুরস্ককে সহায়তার ঘোষণা দিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাৎক্ষণিকভাবেই এই সহায়তার ঘোষণা দেন।

জেলেনস্কি বলেছেন, ‘তুরস্কে ভূমিকম্পের কারণে শত শত মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবরে আমরা হতবাক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

‘আমরা এই মুহূর্তে বন্ধুপ্রতীম তুর্কি জনগণের পাশে আছি। আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত’, বলেন জেলেনস্কি।

বিগত ১১ মাস ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে। দেশটিতে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।

রুশ বাহিনীর হামলায় এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। এই অবস্থায়ও প্রতিবেশী তুরস্কের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একের পর এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। প্রথম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টার মধ্যে অন্তত ৪২টি আফটারশক হয়েছে বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এতে রিপোর্ট লেখা পর্যন্ত তুরস্ক ও প্রতিবেশি সিরিয়ায় পাঁচ শতাধিক প্রাণহানি ও এক হাজারের বেশি আহত হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, স্থানীয় সময় সোমবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading