এবার আর্জেন্টিনার লিগে বাংলাদেশের পতাকা

এবার আর্জেন্টিনার লিগে বাংলাদেশের পতাকা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫

বাংলাদেশের জনগণের ফুটবল উন্মাদনা ২০২২ ফুটবল বিশ্বকাপের সময় আর্জেন্টিনা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের এই প্রেমকে যথার্থ মূল্যায়নও করা হচ্ছে। এবার আর্জেন্টিনার এক ফুটবল লিগে বাংলাদেশের পতাকা দেখা গেছে।

‘লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা এএফএ’ এর ফেসবুক পেজে বাংলাদেশের পতাকার ছবি দেখা গেছে। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা লিখেছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন লীগ চির কৃতজ্ঞ থাকবে।’

আর্জেন্টিনায় বাংলাদেশের পতাকা দেখার ঘটনা এই প্রথম নয়। এর আগে বিশ্বকাপের সময় বুয়েন্স এইরেসে বাংলাদেশের পতাকা দেখা গেছে।

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থন নজর কেড়েছে লিওনেল মেসির। কদিন আগে আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘হ্যাঁ আমি আর্জেন্টিনার জার্সি পরা ভক্তদের দেখেছি। সব জায়গায় ১০ নম্বর জার্সি বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ আমাকে দেখিয়েছিলেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখে সত্যিই ভালো লেগেছে।’

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশিদের সমর্থন দেখে মুগ্ধ হয়েছিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল দলের কোচ তখন বলেছিলেন, ‘ডিয়েগো ম্যারাডোনাও মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এত সমর্থক আছে জেনে সত্যিই ভালো লাগছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading