সূচকের উত্থানেও কমেছে লেনদেন

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও বেড়েছে। ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৪ পয়েন্ট এবং ‘ডিএসই–৩০’ ৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৯ ও ২২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৮১ লাখ টাকার।

আজ লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading