নিউজিল্যান্ডের পাইলটকে জিম্মি করে চাইল স্বাধীনতার স্বীকৃতি

নিউজিল্যান্ডের পাইলটকে জিম্মি করে চাইল স্বাধীনতার স্বীকৃতি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

ইন্দোনেশিয়ায় নিউজিল্যান্ডের এক পাইলটকে জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে। দেশটির পাপুয়া অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা ওই পাইলটকে জিম্মি করে রাখার দায় স্বীকার করেছে।

জিম্মির শিকার ওই পাইলটের নাম ফিলিপ মার্থেনস।

পাইলটের মুক্তির বদলে ইন্দোনেশিয়ার কাছে ওয়েস্ট পাপুয়া প্রদেশের স্বাধীনতার স্বীকৃতি চেয়েছে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি। এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত।

ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র সেব্বি সাম্বম বলেছেন, ‘ইন্দোনেশিয়া যদি সিদ্ধান্তে অটল থাকে এবং ওয়েস্ট পাপুয়া প্রদেশের স্বাধীনতা নিয়ে সমঝোতা করতে ব্যর্থ হয়, তাহলে পাইলটকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।’

এদিকে নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, তারা পরিস্থিতি সম্পর্কে সচেতন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তাদের কনস্যুলেট ওই পাইলটের পরিবারকে নানা ধরনের সহায়তা দিচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading