পেরুতে কোকেন কারবারিদের পাতা ফাঁদে ৭ পুলিশ নিহত
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫
পেরুর মধ্যাঞ্চলে কোকেন কারবারিদের পাতা ফাঁদে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) নাতিভিদাদ নামের শহরে মাদক কারবারীদের পাতা ফাঁদে ওই সাত সদস্য নিহত হন। খবর রয়টার্সের
বনাঞ্চলটি দক্ষিণ আমেরিকার মোট কোকেন উৎপাদনের ৭৫ শতাংশ এককভাবে নিয়ন্ত্রণ করে।
পেরুর ন্যাশনাল পুলিশ টুইট বার্তায় জানায়, এ ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। যারা ভিআরএইএম-এর নাতিভিদাদ শহরে পুলিশের গাড়িতে ভ্রমণের সময় অতর্কিত হামলার শিকার হয়ে নিহত হয়েছেন।
এতে আরও বলা হয়, এ ঘটনায় এক পুলিশ সদস্যের যোগসাজোশ রয়েছে। তবে সে পলাতক রয়েছে। হামলায় কারা যুক্ত ছিলেন তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওই অঞ্চলে মাওবাদী সশস্ত্র গোষ্ঠী শাইনিং পাথের সঙ্গে সংযুক্ত একটি উপদলের শক্ত অবস্থান রয়েছে। যারা মানব ও মাদক পাচারের সঙ্গে জড়িত।
১৯৯০ এর দশকে মাওবাদী নেতা ও শাইনিং পাথের প্রতিষ্ঠাতা অ্যাবিমায়েল গুজমান গ্রেপ্তার হওয়ার পর গোষ্ঠীটির প্রভাব হ্রাস পেতে থাকে। এক পর্যায়ে তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য গড়ে তোলে।
ইউডি/এ

