দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বৃদ্ধি পেয়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ২২ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের শেয়ারদর বেড়েছে আট দশমিক ৭৫ শতাংশ। আর আট দশমিক ০৪ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড।
সোমবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আলহ্বাজ টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, জেমিনি সি ফুড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
ডিএসইতে মোট ৩১৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫৬ কোম্পানির। দরপতন হয়েছে ১১৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ইউডি/এ

