দর বৃদ্ধির শীর্ষে নাভানা সিএনজি

দর বৃদ্ধির শীর্ষে নাভানা সিএনজি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, ১৪৭ টির দর কমেছে, ১৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নাভানা সিএনজি লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার নাভানা সিএনজি লিমিটেডের ক্লোজিং দর ছিল ২২ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ২০ পয়সা।

আজ কোম্পানিটির শেয়ার দর এক টাকা ৮০ পয়সা বা ৮.০৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৭.৬০ শতাংশ, বিডিকম অনলাইনের ৪.৯০ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বরের ৩.৫৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৩.৩৭ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৫৯ শতাংশ, ফাইন ফুডসের ২.০৭ শতাংশ, সিলভা ফার্মার ১.৮৩ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১.৬৭ শতাংশ এবং এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ১.৫০ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এ

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading