ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির ১৬ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪০ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে ঢাকা ইন্সুরেন্স, সি পার্ল হোটেল, স্কয়ার ফার্মা, এডিএন টেলিকম এবং ন্যাশনাল ব্যাংক।
আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি পাঁচ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪০ শতাংশ।
জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে আজ ঢাকা ইন্সুরেন্সের চার কোটি ৬০ লাখ পাঁচ হাজার, সি পার্ল হোটেলের তিন কোটি ২৮ লাখ ৪০ হাজার, স্কয়ার ফার্মার দুই কোটি ৭৮ লাখ ৫৭ হাজার, এডিএন টেলিকমের দুই কোটি ৭৮ লাখ দুই হাজার এবং ন্যাশনাল ব্যাংকের দুই কোটি ৬০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের দুই কোটি ৫৫ লাখ ৫৩ হাজার, বেঙ্গল উইন্ডস্বরের এক কোটি ৮০ লাখ ১৪ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের এক কোটি ৭৬ লাখ, গ্রামীনফোনের এক কোটি ৬১ লাখ ৭৮ হাজা এবং বেক্সিমকো ফার্মার ১এক কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

