কত সম্পদের মালিক সানি লিওন?

কত সম্পদের মালিক সানি লিওন?

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ‌১৮:৩০

পর্ন দুনিয়া ছেড়ে ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী সানি লিওন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাবেক এই পর্ন তারকা কয়েক বছরের মধ্যে বলিউডে শক্ত করেন তার শেকড়। এখন প্রায় সারা বছরই সিনেমা, রিয়্যালিটি শো ও বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন।

আর সেই কাজের সুবাদে তার আয়ের পরিমাণও বিস্তর। জানেন কি, বলিউডের ‘বেবি ডল’ খ্যাত এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত?

ইন্ডিয়ান সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সানির মোট সম্পত্তির পরিমাণ ৯৮ কোটি রুপি।

এর মধ্যে লস অ্যাঞ্জেলসে ‘ড্রিম’ নামের একটি বাড়ি রয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা যুক্ত বিলাসবহুল বাড়িটির মূল্য ১৯ কোটি রুপি।

মুম্বাই ও লস অ্যাঞ্জেলসের বাড়ি ছাড়াও একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে সানির। বাড়ি ছাড়াও নামীদামি ব্যান্ডের বেশ কয়েকটি গাড়ি রয়েছে তার। এর মধ্যে অডি, বিএমডব্লিউ ও মাসেরাটি কোয়াট্রোপোর্ট সংস্থার গাড়ি রয়েছে অভিনেত্রীর কাছে।

এর পাশাপাশি সানির নিজস্ব সুগন্ধী এবং রূপচর্যার সামগ্রী তৈরির সংস্থাও রয়েছে। তার সুগন্ধী সংস্থার নাম ‘লাস্ট’ এবং রূপচর্যার সামগ্রী তৈরির সংস্থার নাম ‘স্টার স্ট্রাক’।

বলিউডের পাশাপাশি বেশ কয়েকটি ইন্ডিয়ান দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন সানি। তার উপর ভরসা রেখে বাজি ধরেন অনেক প্রযোজকই। কারণ পর্দায় তার জাদু কখনও ব্যর্থ হয়নি। আর সেই কারণেই এক একটি সিনেমা, আইটেম গান, বিজ্ঞাপন ও রিয়্যালিটি শো করতে প্রচুর টাকা পারিশ্রমিক নেন সানি।

১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিয়োতে জন্ম সানির। বাবা-মার দেয়া করণজিৎ কৌর ভোহরা নাম বদলে মাত্র ১৮ বছর বয়সে পর্নো দুনিয়ায় পা রাখেন সানি। এরপর খুব দ্রুতই বিশ্বব্যাপী পরিচিতি পান।

পর্নো দুনিয়া ছেড়ে ২০১২ সালে বলিউডে আত্মপ্রকাশের আগে ২০১১ সালে সাবেক পর্নো তারকা ও দীর্ঘ দিনের প্রেমিক ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading