৮০ হাজার টাকা বেতনে ফাইন্যান্স বিভাগে চাকরি

৮০ হাজার টাকা বেতনে ফাইন্যান্স বিভাগে চাকরি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোএন্টারপ্রাইজ ফাইন্যান্সিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।

পদের সংখ্যা : একটি।

আবেদনের যোগ্যতা : ফাইন্যান্স, মার্কেটিং বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। একাডেমিক পর্যায়ে ভালো ফল থাকতে হবে।

পদ-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪০ বছর। এর মধ্যে কমপক্ষে পাঁচ বছর মাইক্রোফাইন্যান্স বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, এক্সেল, ই-মেইল, ইন্টারনেট, গুগল ডকট, স্প্রেডশিট ও অনলাইন ডেটাবেজের কাজে দক্ষ থাকতে হবে।

নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর সিরাজগঞ্জে কাজের আগ্রহ থাকতে হবে।

মাসিক বেতন : ৮০ হাজার টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ তারিখ : ২ মার্চ, ২০২৩

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading