স্কুল পর্যায়ে ডিবেট ক্লাব গড়ে তোলার চেষ্টা হচ্ছে: শিক্ষামন্ত্রী

স্কুল পর্যায়ে ডিবেট ক্লাব গড়ে তোলার চেষ্টা হচ্ছে: শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারাদেশে বিতর্ক চর্চা প্রসারিত করতে স্কুল পর্যায়ে বিতর্ক(ডিবেট) ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম গড়ে উঠবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শিশু অ্যাকাডেমিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা যে যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাই সেক্ষেত্রে বিতর্ক সহায়ক ভূমিকা পালন করে। বিতর্ক মানুষকে ভাবতে শেখায়, সূক্ষ্ম চিন্তায় উদ্বুদ্ধ করে। একটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে। শানিত হয় যুক্তি, পারদর্শিতা তৈরি হয় প্রমিত ভাষার ব্যবহারে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিতর্কে বিশেষ অবদানের জন্য এনডিএফ আজীবন সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী, ৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলামিস্ট সুভাষ সিংহ রায় ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অংশগ্রহণে একটি পলিসি বিতর্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির,মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, এনডিএফ সভাপতি এ কে এম শোয়েব প্রমুখ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading