নতুন রূপে কারিশমা কাপুর

নতুন রূপে কারিশমা কাপুর

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১০:৫৫

বরাবরই স্বল্পভাষী, ক্যামেরার সামনে সদা নায়িকাসুলভ ব্যবহার করতেই দেখা গিয়েছে কারিশমা কাপুরকে। খুব বেশি বিতর্কেও যে তার নাম জড়িয়েছিল, তেমনটা নয়। কিন্তু হঠাৎ তিনি একটানা ধূমপান, মদ্যপানে আসক্ত! আগামী সিরিজ ‘ব্রাউন’-এ এমনই এক চরিত্রে দেখা যাবে তাকে। যার জন্য প্রায় টানা ৪৫ দিন কলকাতায় ছিলেন অভিনেত্রী।

এই ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে কারিশমাকে। নাম রিতা ব্রাউন। এত দিন যে ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাকে, তার চেয়ে একেবারে ভিন্ন ধারার চরিত্র। বেশ কয়েক মাস ধরে প্রস্তুতিও নিতে হয়েছে তাকে। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, এই সিরিজে নিজেকে ভেঙেছেন। তিনি বাস্তবে যা, তার থেকে একেবারে বিপরীতধর্মী একটা চরিত্রে দেখা যাবে তাকে। রিতা ব্রাউনের চরিত্রটি করার সময়টা এক কথায় উপভোগ করেছেন অভিনেত্রী।

অভীক বড়ুয়ার ‘সিটি অব ডেথ’ অবলম্বনে তৈরি এই সিরিজের সিংহভাগ জুড়ে কলকাতা। সেই কারণেই একটা বড় অংশের শ্যুটিং হয়েছে এই শহরে।

কারিশমা বলেন, ‘এই সিরিজের কারণে একটা লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছি। শুধু তা-ই নয়, আমি সিরিজের জন্য সিগারেট রোল করতে শিখেছি প্রথমবার। বাংলা শিখতে হয়েছে।’

করিশ্মা ছাড়াও এই সিরিজে একগুচ্ছ বাঙালি অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। আবির চট্টোপাধ্যায়কে এই সিরিজে দেখা যাবে অতিথি চরিত্রে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading