পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন এলাকায় রিখটার স্কেলে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পাপুয়া নিউগিনি ওশেনিয়ার একটি দেশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইন্ডিয়ান বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ইউএস ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৮ কিলোমিটার। এ ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি।

এর আগে শনিবার রাতে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো এলাকায় রিখটার স্কেলে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউএস ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি; কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি।

গত বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের উত্তরাঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাজিকিস্তানের পূর্বাঞ্চলে একই দিনে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাজিকিস্তানের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ২০ দশমিক ৫ কিলোমিটার।

এর আগে ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading