মঙ্গলবার বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

মঙ্গলবার বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
গ্যাস

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০

গ্যাস লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরববাজার সংলগ্ন মুসলিমের মোড় থেকে কুলিয়ারচর পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading