অদিতি-সিদ্ধার্থের প্রেমের গুঞ্জনে নতুন মোড়

অদিতি-সিদ্ধার্থের প্রেমের গুঞ্জনে নতুন মোড়

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:১৫

ইন্ডিয়ার দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শুরু হয় বছর খানিক আগে। এবার সেই গুঞ্জনে ইন্ধন জোগালেন এই দুই তারকা। তামিল সিনেমা ‘এনিমি’র জনপ্রিয় গান ‘টম টম’-এর তালে একসঙ্গে পা মেলালেন তারা।

সেই নাচের রিল বানিয়ে পোস্ট করলেন ইনস্টাগ্রামেও। ক্যাপশনে অদিতি লেখেন, ‘ডান্স মাঙ্কিজ–দ্য রিল ডিল’। নাচ করার সময় একে অপরের সঙ্গ যে বেশ উপভোগ করেছেন দুজনে, তা স্পষ্ট হয়ে ওঠে সেই রিলেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই রিল।

তাদের সম্পর্ক নিয়ে ইন্ডিয়ান সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, একাধিকবার দুই তারকাকে একসঙ্গে দেখা গেলেও প্রেমের প্রশ্নে জনসমক্ষে মুখে কুলুপ দুজনেরই। সপ্তাহ খানেক আগে মায়ানগরী মুম্বাইয়ে একে অপরের সঙ্গে ডেটেও যান তারা। মুম্বাইয়ের এক রেস্তরাঁয় দেখা যায় চর্চিত যুগলকে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন অদিতি ও সিদ্ধার্থ।

জনসমুক্ষে প্রেমের ইস্তাহার না দিলেও ক্যামেরা দেখে লুকিয়ে পড়েননি তারা। অনুরাগীদের ধারণা, মুখে কিছু না বললেও এভাবেই নাকি প্রেমের জল্পনায় সায় দিচ্ছেন অদিতি ও সিদ্ধার্থ।

২০২১ সালে মুক্তি পাওয়া দক্ষিণী ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ হয় দুজনের। সিনেমার সেট থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। তবে সিনেমা মুক্তির এক বছর কেটে গেলেও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি দুজনের কেউই।

অদিতির জন্মদিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সিদ্ধার্থ। সেই পোস্টে অদিতিকে ‘প্রিন্সেস অফ হার্ট’ বলেও সম্বোধন করেন তিনি। অভিনেতার সেই শুভেচ্ছাবার্তাতেই স্পষ্ট প্রেমের ইঙ্গিত।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading