ঢাবিতে পতাকা উত্তোলন দিবস পালিত

ঢাবিতে পতাকা উত্তোলন দিবস পালিত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ২২:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনে ১৯৭১ সালের ২ মার্চ বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল। স্বাধীনতার আগেই কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃত্বে এ পতাকা উত্তোলন করেছিলেন ঢাবি শিক্ষার্থীরা। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হয়ে সাধারণ মানুষ স্বাধীনতার দাবি তুলেছিলেন।

এ মহান দিবস স্মরণীয় করে রাখতে ঢাবির ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে কয়েক বছর ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে এ দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

উপাচার্য বলেন, মার্চ মাস বাঙালি জাতির বিনির্মাণের জন্য একটি ঐতিহাসিক মাস। এর সূচনা হয় ২ মার্চ দিয়ে। এ দিবসটির জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর থেকে মার্চের প্রতিটি তারিখ ঐতিহাসিক নানা কারণে গুরুত্ব বহন করে। বিশ্বে সম্ভবত আর কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয়ে একটি জাতির জাতীয় পতাকা নির্মিত হয়েছিল।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পতাকা নির্মাণ করেছিল, সে পতাকাটি বৈরি পরিবেশে নানা প্রতিকূলতার মধ্যে ক্যাম্পাসে উত্তোলন করে একটি ঐতিহাসিক মুহূর্তের সূত্রপাত ঘটিয়েছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading