মুনাফায় ১১ খাতের বিনিয়োগকারীরা
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০
বিদায়ী সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি-০২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ১১ খাতের শেয়ার দর বেড়েছে। দর বাড়াতে এই ১১ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছেন।
খাতগুলো হলো- বস্ত্র, সাধারণ বিমা, জীবন বিমা, পেপার ও প্রিন্টিং, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, প্রকৌশল খাত, চামড়া খাত, সেবা ও আবাসন, সিরামিক এবং খাদ্য ও আনুষঙ্গিক। লংকাবাংলা সূত্রে এসব তথ্য জানা
বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফায় রয়েছে তথ্য ও প্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৭.৮২ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে জীবন বীমা খাতের বিনিয়োগকারীদের। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৩.৩২ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ মুনাফায় রয়েছেন সাধারণ বীমা খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ১.২৬ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক রিটার্নে মুনাফায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে- সিরামিক খাতে ০.৫৩ শতাংশ, প্রকৌশল খাতে ০.০৩ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.১১ শতাংশ, বিদ্যুত ও জ্বালানি খাতে ০.০২ শতাংশ, পেপার ও প্রকাশনা খাতে ০.৭৪ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৪৩ শতাংশ, বস্ত্র খাতে ০.৪০ শতাংশ এবং চামড়া খাতে ১.০৮ শতাংশ।
ইউডি/এ

