গুলিস্তানে বিস্ফোরণ: রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান

গুলিস্তানে বিস্ফোরণ: রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ । আপডেট ২০:৩০

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে জরুরি প্রয়োজনে রক্তদানের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। রক্তদানে আগ্রহীদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যেতে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading