র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলেন সাকিব

র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলেন সাকিব

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৯:৩০

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিয়ে এমনিতেই শীর্ষে তিনি। তবে ব্যাট ও বল হাতে সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান এগিয়েছেন বোলার ও ব্যাটারদের র‌্যাঙ্কিয়ে। বুধবার (০৮ মার্চ) র‌্যাঙ্কিয়ের হালনাগাদ করেছে আইসিসি।

তিন ধাপ এগিয়ে ওডিআই বোলারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন সাকিব। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে সাকিবের অবস্থান ২৭। এক ধাপ করে এগিয়ে ৩৩ ও ৩৪তম স্থানে আছেন মাহমুদউল্লাহ ও লিটন। চার ধাপ এগিয়ে মুশফিকের অবস্থান ২২তম।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে সাকিবের রান ১৪১। এর মধ্যে রয়েছে দুটি ফিফটি। সর্বোচ্চ ৭৫ তৃতীয় ম্যাচে। এই ম্যাচে বল হাতে নিয়েছিলেন চার উইকেট। অন্য দুটি ম্যাচে একটি করে দুই উইকেট।

বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের প্রভাব পড়েছে জেসন রয়, জস বাটলার, ডেভিড ম্যালানদের র‌্যাঙ্কিংয়েও। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন রয়। এতে পাঁচ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন রয়। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা মালান ২২ ধাপ এগিয়ে রয়েছেন ৩৫তম স্থানে। জস বাটলার আছেন ১৬তম স্থানে, এগিয়েছেন ৪ ধাপ।

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষে আছে পাকিস্তানের বাবর আজম। বোলারদের র‌্যাঙ্কিয়ে শীর্ষে আছেন ইন্ডিয়ার পেসার মোহাম্মদ সিরাজ। টি-টোয়েন্ট ও ওয়ানডেতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান।

টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান তৃতীয়। শীর্ষে ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা। দুইয়ে রবি চন্দ্রন অশ্বিন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading