ইমরানের খানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

ইমরানের খানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩০

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বালুচিস্তান হাইকোর্ট এ নির্দেশ দেন।

এতে প্ররোচনামূলক বক্তৃতা মামলায় সাময়িক স্বস্তি পেলেন তিনি। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

আগের দিন (বৃহস্পতিবার) কোয়েটা নগর এবং দায়রা আদালতের বিচারক ওই পরোয়ানা জারি করেন। এতে ইমরানের বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিপক্ষে বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয়। সেই সঙ্গে তাকে গ্রেপ্তারে নির্দেশ দেন তিনি।

পরে সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন ইমরান। শেষ পর্যন্ত তা মঞ্জুর করেছেন আদালত।

প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার অবৈধভাবে বিক্রি করেন ইমরান। গত অক্টোবরে এ অভিযোগে পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে তাকে বরখাস্ত করে নির্বাচন কমিশন।

একইসঙ্গে জানানো হয়, পরবর্তী ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে প্রার্থী হতে পারবেন না ইমরান। সেসময় সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্বেষমূলক মন্তব্য করেন তিনি। সম্প্রতি সেই অভিযোগ আবার তোলেন কোয়েটা নগর এবং দায়রা আদালতের বিচারক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading