বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি, মাসিক বেতন সাড়ে ৪ লাখ টাকা

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি, মাসিক বেতন সাড়ে ৪ লাখ টাকা

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৪৫

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: চিফ ফাইন্যান্সিয়াল অফিসার।

পদের সংখ্যা: ১।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা বিবিএ ও এমবিএ (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। সিএ/সিএমএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।

জিপিএ-৫-এর স্কেলে ৩ ও সিজিপিএ–৪-এর স্কেল ২.৫০ থাকতে হবে। পাওয়ার সেক্টরে জ্যেষ্ঠ ম্যানেজারিয়াল পদে (ডিজিএম-এঅ্যান্ডএফ/সমমান বা উচ্চপদে) কমপক্ষে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো বড় প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা উচ্চপদে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে পাওয়ার সেক্টরে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়সসীমা: ২০২৩ সালের ৯ মার্চ সর্বোচ্চ ৬০ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা : মূল বেতন চার লাখ ৫০ হাজার টাকা। বাসাভাড়া, স্বাস্থ্যসুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটি, পরিবহন ও টেলিফোন-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (৫ম তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫- এই ঠিকানায়।

আবেদনের শেষ সময় : ৩০ মার্চ ২০২৩।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading