টাকার জন্য খুন হয়েছেন অভিনেতা সতীশ কৌশিক!

টাকার জন্য খুন হয়েছেন অভিনেতা সতীশ কৌশিক!

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১২:৪৫

বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুর ঘটনায় বিস্ফোরক এক অভিযোগ তুলেছেন দিল্লির এক নারী। সানভি মালু নামে ওই নারীর দাবি, ১৫ কোটি টাকার জন্য অভিনেতাকে খুন করেছেন তার স্বামী। দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই দাবি করেছেন তিনি।

অভিযোগকারী ওই নারী দিল্লির ব্যবসায়ী এবং কুবের গ্রুপের পরিচালক বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী। ইন্ডিয়ান সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সানভি মালু নামের ওই নারী দাবি করেছেন, তার স্বামী অভিনেতা সতীশ কৌশিককে ১৫ কোটি টাকার বিরোধের জেরে খুন করেছেন।

পুলিশের কাছে তার অভিযোগে সানভি মালু বলেছেন- ‘কয়েক বছর আগে তার স্বামী সতীশ কৌশিকের কাছ থেকে ১৫ কোটি টাকা নিয়েছিল। কিন্তু তার স্বামীর কাছে শোধ করার মতো টাকা ছিল না এবং কৌশিক টাকা ফেরত চেয়েছিলেন।’

ওই নারীর আরও অভিযোগ, ‘কৌশিককে ওষুধ খাইয়ে খুন করা হয়েছে। ওই ওষুধগুলো আমার স্বামী সাজিয়েছিলেন’।

এর আগে শনিবার দেশটির ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেছিলেন, তারা দিল্লির ফার্মহাউস থেকে কিছু ‘ওষুধ’ উদ্ধার করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, মৃত্যুর আগে কৌশিক একটি পার্টিতে যোগ দিয়েছিলেন।

জানা গেছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ এখনও এ বিষয়ে কিছু জানায়নি, তবে ফার্ম হাউসে পার্টিতে অংশ নেয়া ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading