রণবীরের অর্ধেক পারিশ্রমিকও পাননি শ্রদ্ধা

রণবীরের অর্ধেক পারিশ্রমিকও পাননি শ্রদ্ধা

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ২০:০০

সদ্য মুক্তি পেয়েছে বলিউড তারকা রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। মুক্তির পর বক্স অফিসে খুব বেশি আশানুরূপ ফল দেখা যাচ্ছে না সিনেমাটির।

চারদিনে ৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। যে আয় দিয়ে এখন পর্যন্ত কেবল রণবীর ও শ্রদ্ধার পারিশ্রমিকই ঘরে উঠল।

একের পর এক বিগ বাজেটের সিনেমায় কাজ করছেন শ্রদ্ধা। তবে তার পারিশ্রমিকের সংখ্যা নেহাতই কম। যেমন এই সিনেমা করে তিনি রণবীরের পারিশ্রমিকের অর্ধেকও পাননি।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম টিভিনাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমায় রণবীর পেয়েছেন ৩৫ কোটি রুপি। সেখানে শ্রদ্ধা পেয়েছেন মাত্র সাত কোটি।

এদিকে এই সিনেমার অন্যান্য চরিত্রে সবারই পারিশ্রমিক এক কোটির নিচে। যদিও সিনেমাটি কতটা ভালো আয় করবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও বর্তমানে রণবীর-শ্রদ্ধা দুজনেই এই সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন।

নির্মাতা লাভ রঞ্জনের এই সিনেমায় রণবীর-শ্রদ্ধা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর ও হাসনিত কৌরসহ অনেকেই। এতে অতিথি চরিত্রে আছেন কার্তিক আরিয়ানও।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading