বিকেলে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১২:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ইউডি/এ

