বিএনপি কখনও জনগণের দল ছিল না : হানিফ

বিএনপি কখনও জনগণের দল ছিল না : হানিফ

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিদেশিদের কাছে বিএনপির দৌড়ঝাপ করে বা তাদের সঙ্গে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি কখনও জনগণের দল ছিল না। এরা সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়।’

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপি গত ১১ বছর থেকে একই কথা বলে আসছে। সেটা হলো এই সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্ব নেই।’

এসময় হানিফ আরও বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।’

কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজের নেতৃত্বে মতবিনিময়ে কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশ শিক্ষক অংশ নেয়। এ সময় তারা বেতন বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading