আরাভ খানকে আমি চিনি না : বেনজীর আহমেদ

আরাভ খানকে আমি চিনি না : বেনজীর আহমেদ

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১৮:০০

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে কাউকে তিনি চেনেন না বলে জানান।

শনিবার (১৮ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদ এ কথা জানান। পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘‘সম্মানিত দেশবাসি,আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই। আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ার এর পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যাবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগীতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’’

দুবাইয়ে আরাভ খান নামের এক স্বর্ণ ব্যবসায়ী ১৫ মার্চ একটি শোরুম উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান ও হিরো আলমের মতো তারকারা। আর এ শোরুমের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম এক পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading