মাহিকে নিয়ে সরব হলেন জয়া

মাহিকে নিয়ে সরব হলেন জয়া

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫

পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের পর এখন কারাগারে চিত্রনায়িকা মাহিয়া মাহি। খবরটি চোখে পড়া মাত্রই মাহিকে নিয়ে সরব হয়েছেন দুইবাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পুলিশের প্রতি অনুরোধ করেছেন অন্তঃসত্তা মাহির প্রতি সংবেদনশীল হওয়ার।

শনিবার (১৮ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে ফেসবুক স্ট্যাটাসে এ অনুরোধ জানান জয়া।

তিনি লেখেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন।

‘তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্তা। তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’

তিনি আরও লেখেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে যেন সংবেদনশীল থাকবেন।’

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় বিমানবন্দর এলাকা থেকে শনিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারের পর মাহিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading