আরাভ খানকে আটকের গুঞ্জন!

আরাভ খানকে আটকের গুঞ্জন!

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪০

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আলোচিত ব্যবসায়ী আরাভ খানকে আটকের গুঞ্জন উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, আরাভ খানকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে।‌‌ খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি মো. মনজুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, ‘আরাভ খানকে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।’

২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি বাসায় খুন হন এসবির পরিদর্শক মামুন ইমরান খান। পরদিন তার মরদেহ বস্তায় ভরে গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।

মামলাটি তদন্ত করে পরের বছরের এপ্রিলে অভিযোগপত্র দাখিল করে ডিবি। অভিযোগপত্রে পুলিশ উল্লেখ করে, রবিউল ইসলামের নেতৃত্বে একটি চক্র ধনী ব্যক্তিদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করত।

২০১৯ সালের এপ্রিলে পুলিশ মামুন ইমরান খান হত্যা মামলায় রবিউলসহ ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে রবিউল ছাড়াও আরও নয়জনকে আসামি করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading