রাজীব হত্যা: মাদারীপুরে ২৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

রাজীব হত্যা: মাদারীপুরে ২৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৯:৩০

মাদারীপুরে এক দশক আগের রাজীব সরদার হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস মঙ্গলবার ২২ আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিংহ।

আইনজীবী বলেন, রাজীব সরদারের (২৫) বাবা-মা নেই। তিনি সদর উপজেলার হরিকুমারিয়া এলাকায় তার মামাবাড়ি থাকতেন। তারাই তাকে বড় করেছেন।

২০১২ সালের ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় বিরোধের জের ধরে প্রতিপক্ষ হরিকুমারিয়া এলাকায় রাজীব সরদারকে কুপিয়ে ফেলে যায় আসামিরা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পথে রাজবাড়ী মোড়ে তিনি মারা যান।

এ ঘটনায় তার মামা আলী হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

আইনজীবী বলেন, এ মামলায় মোট ৩৬ জন আসামি ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে ২২ আসামি উপস্থিত ছিলেন। বিচার চলাকালে তিন আসামি মারা গেছেন।

আদালত যাবজ্জীবনপ্রাপ্ত ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বলেও জানান আইনজীবী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading