তিন দিনের ছুটিতে শেয়ারবাজার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫
তিন দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। সাপ্তাহিক ছুটি এবং স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। তিনদিন বন্ধের পর আগামী সোমবার (২৭ মার্চ) থেকে শেয়ারবাজারে নিয়মিত লেনদেন হবে।
জানা গেছে, আগামী ২৪ মার্চ (শুক্রবার) ও ২৫ মার্চ (শনিবার) সরকারি ছুটি। এরপর ২৬ মার্চ (রোববার) স্বাধীনতা দিবসের দিনের ছুটি। এ নিয়ে তিন দিন ছুটি থাকবে সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার।
আগামী ২৭ মার্চ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথারীতি শুরু হবে।
ইউডি/এ

