বিজেপিকে এক হাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

বিজেপিকে এক হাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০

‘‘যে ব্যক্তি দেশের মানুষের জন্য লড়াই করছেন, গরিব, মহিলা এবং তরুণদের অধিকারের জন্য আওয়াজ তুলছেন, তাঁকেই ‘পাপ্পু’ বলে কটাক্ষ করা হচ্ছে। যে ব্যক্তি হার্ভার্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, অর্থনীতিতে স্নাতকোত্তর, এমফিল করেছেন, তাঁর সম্পর্কে সত্যিটা না জেনে ‘পাপ্পু’ বানিয়ে দেওয়া হচ্ছে।’’

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৬ মার্চ) দিল্লির রাজঘাটে কংগ্রেসের ‘সঙ্কল্প সত্যাগ্রহ’-এর জনসভায় ভাই রাহুলের পাশে দাঁড়িয়েই ‘পাপ্পু’ কটাক্ষের জবাব দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

ইন্ডিয়ার জাতীয় রাজনীতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করে থাকেন শাসকদলের (বিজেপি) অনেক নেতা-মন্ত্রী। নাম না করে তাঁদের উদ্দেশে প্রিয়াঙ্কার মন্তব্য, ‘রাহুল গান্ধী বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এসেছেন। হার্ভার্ড, কেমব্রিজের ডিগ্রি আছে তার কাছে। কেমব্রিজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, এমফিল করেছেন। তার ডিগ্রি, তার সম্পর্কে সত্যটা না জেনেই তাকে পাপ্পু বানাচ্ছেন!”

“যাঁকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করা হচ্ছে, সেই রাহুল যখন গোটা দেশ জুড়ে পদযাত্রায় নেমেছিলেন, তাঁর সঙ্গে যখন লক্ষ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন, তখন মনে হয়েছে, আরে! এ তো ‘পাপ্পু’ নয়! এ তো সৎ, সব কিছু বোঝেন, তখন ভয় পেয়ে গিয়েছেন”, বিজেপিকে উদ্দেশ্য করে বলেন প্রিয়াঙ্কা।

দেশবাসীর অধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলেই নানাভাবে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন প্রিয়াঙ্কা।

কিন্তু এভাবে বেশিদিন চলবে না। তার কথায়, ‘আজ যখন রাহুল সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন, যখন সাধারণ মানুষ রাহুলের পাশে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। সংসদে রাহুল যে প্রশ্ন তুলেছেন, তার জবাবও তাদের কাছে নেই। ফলে সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading