‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি জাতির জন্য লজ্জাজনক’

‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি জাতির জন্য লজ্জাজনক’

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০

স্বাধীনতার এত বছর পরও আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
তিনি বলেন, যেখানে সারাবিশ্বে জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়, সেখানে আমরা এখনও এককাতারে না দাঁড়িয়ে বিভক্ত হয়ে পড়ছি। যা স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

রোববার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সভার আয়োজন করা হয়।

বাবলা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন উন্নত সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রয়াত পল্লীবন্ধু এরশাদ সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেলেও অন্য সরকারগুলো হেঁটেছে বিপরীত পথে। এখনও দেশের মানুষকে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে। লড়াই করতে হচ্ছে উদার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা তারেক আদেল প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading