হোটেলে মিলল অভিনেত্রীর মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

হোটেলে মিলল অভিনেত্রীর মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ মার্চ ২০২৩ । আপডেট ১৯:৩০

হোটেল রুম থেকে অভিনেত্রী আকাঙ্খা দুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুটিং করার জন্য বারাণসীতে গিয়েছিলেন এ ভোজপুরী অভিনেত্রী। এর ফাঁকেই হোটেল রুমে যান তিনি। পরে রুমের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আকাঙ্খার মৃত্যুর খবরে তাৎক্ষণিক বারাণসীর হোটেলে পুলিশ পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলাও হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

হঠাৎ এ অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকাহত তার অনুরাগীরা। দাবি করা হচ্ছে, আত্মহত্যা করেছেন অভিনেত্রী।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী এ অভিনেত্রী অল্প বয়সেই ভোজপুরী বিনোদন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন। ইতোমধ্যেই কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন।

রোববার (২৬ মার্চ) সকালে আকাঙ্খার মরদেহ উদ্ধার করা হয়। আর এদিনই তার নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে তার সঙ্গে ভোজপুরী ‘পাওয়ার স্টার’ পবন সিংয়কে সঙ্গে দেখা গেছে।

এদিকে আকাঙ্খা মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও একটি বেলি ডান্সের ভিডিও আপলোড করেন ইনস্টাগ্রামে। কিন্তু হঠাৎ মৃত্যুর মতো সিদ্ধান্ত তিনি নিতে পারেন কি না—এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading