আয় কমলেও লভ্যাংশ দেবে ইউনাইটেড ফিন্যান্স

আয় কমলেও লভ্যাংশ দেবে ইউনাইটেড ফিন্যান্স

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ মার্চ ২০২৩ । আপডেট ১২:০০

বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডে।

সম্প্রতি সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর ২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ১৭ টাকা ০৬ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৫ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading