আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: ব্রিটিশ হাইকমিশনার

আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: ব্রিটিশ হাইকমিশনার

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১১:৪৫

বাংলাদেশের আগামী নির্বাচন দেশের মানুষ ও বিনিয়োগকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে সিলেটে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে।

আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আহ্বান জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘ব্রিটেন বাংলাদেশের অবাধ নিরপেক্ষ নির্বাচনে অংশীদার হতে চায়।’

বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে মঙ্গলবার তার শেষ সিলেট সফরে যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। সিলেটে পৌঁছে অসুস্থ সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। প্রায় ৪০ মিনিট ধরে আরিফুল হক চৌধুরীর সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading